শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
এবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকলকে ক্যাম্পাস ত্যাগ করার অনুরোধ

এবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকলকে ক্যাম্পাস ত্যাগ করার অনুরোধ

ফাইল ছবি।
ফাইল ছবি।

স্টাফ রিপোর্টার-

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী দেশের সকল সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং সব শিক্ষার্থীকে হল ছাড়তে নির্দেশ দেয়া হয়েছে।

এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্য, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ক্যাম্পাস ত্যাগ করতে নোটিশ দিয়েছেন।

বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত জানানোর পরই তারা এমন নোটিশ দেন। তাদের সবার নোটিশের মূল কথা প্রায় একইরকম।

যেখানে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রেজি. ভবন, কন্ট্রোলার, অনুষদ ভবন এবং ভিসি ভবন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দিল সাধারণ শিক্ষার্থীরা। এ ছাড়া আজ বিকেল/সন্ধ্যার মধ্যে ভিসিকে তার বাংলো এবং সব শিক্ষক ও কর্মকর্তা/কর্মচারীকে তাদের কোয়ার্টার ত্যাগ করার জন্য অনুরোধ করা হলো। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

তবে ওই নোটিশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. মুহম্মদ জাফর ইকবালকে শাবিপ্রবিতে আজীবন নিষিদ্ধ করেছে। আর জাবির শিক্ষার্থীরা হামলার ঘটনায় নিষ্ক্রিয় ভূমিকা পালন করা শিক্ষক, কর্মকর্তা/কর্মচারী ও শিক্ষার্থীদের আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কোটা আন্দোলনের জেরে জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল বন্ধের ঘোষণা প্রত্যাখ্যান করেছেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন: ‘হল ছাড়ার সিদ্ধান্ত মানি না, মানব না; হল আমার বাসঘর, হল আমি ছাড়ব না; সিন্ডিকেটের সিদ্ধান্ত মানি না, মানব না; বাহ্ ভিসি চমৎকার, স্বৈরাচারের পাহারাদার; ভিসি কী করে, ক্যাম্পাসে রক্ত ঝরে’।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে কর্তৃপক্ষ। বুধবার দুপুরে হল প্রোভোস্ট অধ্যাপক ড. দিপীকা রাণী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যারা হলে থাকতে চায় তারা থাকতে পারবে। আর যারা চায় না তারা চলে যেতে পারবে। হলের গ্যাস, পানি, বিদ্যুৎ স্বাভাবিক থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com