শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
টেন মিনিট  স্কুলের সাথে স্টার্টআপ বাংলাদেশের ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল

টেন মিনিট  স্কুলের সাথে স্টার্টআপ বাংলাদেশের ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল

ডেস্ক রিপোর্ট-

বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান টেন মিনিট স্কুলে বড় অংকের বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে সরকারি প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ।

আজ মঙ্গলবার (১৬ জুলাই)  সকালে স্টার্টআপ বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুকে এমনই একটি পোস্ট শেয়ার করা হয়। সেখানে লেখা হয়েছে, ‘টেন মিনিট স্কুল- এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো।’

এদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও তার ফেসবুকে এমনই একটি পোস্ট শেয়ার করেছেন।

তিনি লিখেছেন, ‘টেন মিনিট স্কুল- এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো।’

তবে কী কারণে বিনিয়োগ বাতিল করা হয়েছে- সেটা জানতে চাইলে গণমাধ্যমকে প্রতিমন্ত্রী বলেন, ‘বিনিয়োগ বাতিলের কারণ প্রকাশ্যে জানানো চুক্তির বরখেলাপ।’

এর আগে গত ১৪ জুলাই রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে এ বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৪’ এর উদ্বোধন ঘোষণা করেন।

প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবি নিয়ে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আয়মান সাদিক বেশ সরব রয়েছেন। তিনি বলেছেন, ‘কোটা আন্দোলন ২০১৮ সালে শুরু হয়েছিল। তখনও আমি প্রোপারলি এ আন্দোলনকে সমর্থন জানিয়েছি। মেধা হবে বাংলাদেশের সবচেয়ে বড় কোটা। এটাতে কোনো ডাউট থাকা উচিত না।’

এমনকি তার নিজের ফেসবুক পেজের কভার ফটোতেও লেখা রয়েছে ‘কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com