মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সেনাবাহিনীর বহরে যুক্ত হলো ১১ টি ‘মাইন প্রটেক্টেড ভেহিকেল’

সেনাবাহিনীর বহরে যুক্ত হলো ১১ টি ‘মাইন প্রটেক্টেড ভেহিকেল’

স্টাফ রিপোর্টার-

বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবে ভারত থেকে আমদানি করা হয়েছে ১১টি ‘মাইন প্রটেকটেড ভেহিকেল’।

গত মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে এসব মাইন প্রটেক্টেড ভেহিকল বেনাপোল বন্দরে প্রবেশ করে।
আজ বুধবার (১০ ‍জুলাই) বন্দর থেকে ভেহিকেলগুলো খালাস হবে। এদিকে যানবাহনগুলোর সুরক্ষায় বন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম। পাশাপাশি নতুন যুক্ত হওয়া মাইন প্রটেকটেড ভেহিকেল দেখতে সীমান্তে ভিড় করেন উৎসুক জনতা।

উল্লেখ্য,কাগজপত্রে ১১টি মাইন প্রটেকটেড ভেহিকেলের আমদানিমূল্য দেখানো হয়েছে ৩৮ লাখ ৫ হাজার ৩৯ মার্কিন ইউএস ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৬ কোটি।

জানা যায়, এই যানগুলো বুলেট প্রুফ। এই প্রথম বেনাপোল বন্দর দিয়ে এ ধরনের সামরিক যান আমদানি করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর তথ্যমতে, দেশে এর আগে মোট ২০৫টি মাইন রেজিস্ট্যান্ট আ্যমবুশ প্রটেকটেড ভেহিকেল কেনা হয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স ২০২৪ অনুযায়ী সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান ৩৭ তম।

বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম জানান, আমদানি করা মাইন প্রটেকটেড ভেহিকেলগুলো বন্দরের হেফাজতে রাখা আছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ হলে দ্রুত খালাসে বন্দরের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com