সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সেপ্টেম্বরে চমেকে ১৫০ শয্যার বার্ন ইউনিটের নির্মাণ কাজ শুরু হবে-স্বাস্থ্যমন্ত্রী

সেপ্টেম্বরে চমেকে ১৫০ শয্যার বার্ন ইউনিটের নির্মাণ কাজ শুরু হবে-স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট-

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আগামী সেপ্টেম্বরে ১৫০ শয্যা বিশিষ্ট বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

আজ শনিবার (০৬ জুলাই) সকালে চমেক হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

প্রকল্পটি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছি। এটা যেহেতু একনেকে পাস হয়ে গেছে, আর প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন। আমার ইচ্ছা যে, প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করুন। আশা করি, উনারা দেশে ফিরে এলে আমরা এটা করতে পারব। এই মাসেই করার চেষ্টা করব আর যত দ্রুত সম্ভব কাজ শুরু করব। কারণ চাইনিজরা কমিটেড যে, দেড় থেকে দুই বছরের মধ্যে ভবন নির্মাণ শেষ করবে।’

তিনি বলেন, ‘একইসঙ্গে আমরা জনবল ও যন্ত্রপাতির ব্যাপারে কাজ করছি। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে সবগুলো একসঙ্গে করে আমি যে রকম একদিনে শুরু করতে পেরেছিলাম, এবারও টার্গেট হচ্ছে আমরা সবগুলো একসঙ্গে করে চালু করব। এই বার্ন ইউনিট চালু হলে চট্টগ্রাম এবং আশেপাশের জেলা উপকৃত হবে। ঢাকায় ছুটতে হবে না।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com