শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভারত হয়ে নেপাল-ভুটান যাবে বাংলাদেশের ট্রেন: তথ্য প্রতিমন্ত্রী

ভারত হয়ে নেপাল-ভুটান যাবে বাংলাদেশের ট্রেন: তথ্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার-

তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, ভারতই শুধু বাংলাদেশের রেলপথ ব্যবহার করবে না; বাংলাদেশও ভারতের রেলপথ ব্যবহার করবে। এছাড়াও নেপাল-ভুটানও এই রেলপথ ব্যবহার করবে। এই আঞ্চলিক যোগাযোগের ফলে বাংলাদেশ লাভবান হবে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১ জুলাই) দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, এই রেল যোগাযোগের ফলে দেশের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে না। কারণ সমঝোতা স্মারক অনুযায়ী অস্ত্র ও বিস্ফোরক পরিবহনের কোনো সুযোগ নেই। ভারতের ট্রেন বাংলাদেশে প্রবেশ করলে বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত হবে বলেও জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে ভারতের সাথে হওয়া ১০টি সমঝোতা স্মারক নিয়ে দেশে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, সমঝোতা স্মারকের ধারাসমূহ না পড়ে অসত্য তথ্য ছড়াচ্ছে বিএনপিসহ বিরোধীরা।

মোহাম্মদ এ আরাফাত বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে ভারত সফরে গিয়ে ছিটমহল বিনিময়, গঙ্গা ও তিস্তা পানি চুক্তি নিয়ে তারা কোনো আলোচনা করেনি। তাই আওয়ামী লীগ নয়; বিএনপিই নতজানু দল । দলটি অযথাই মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার করে যাচ্ছে বলে অভিযোগ করেন তথ্য প্রতিমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com