শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারের সৃষ্ট আগুনে ৩ জনের মৃত্যু

চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারের সৃষ্ট আগুনে ৩ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট-

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজন দগ্ধ হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে রিয়াজউদ্দিন মোহাম্মদীয়া প্লাজা নামে একটি মার্কেটে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকার শামসুল আলমের ছেলে মো. রিদুয়ান (৪৫) ও একই উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখিল বাংলাবাজার এলাকার মো. শাহেদ (১৮)।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আব্দুল মালেক বলেন, রাত দেড়টার দিকে রিয়াজউদ্দিন মোহাম্মদীয়া প্লাজা নামে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন পার্শ্ববর্তী রেজোয়ান কমপ্লেক্সেও ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নন্দনকানন, চন্দনপুরা, আগ্রাবাদ ও লামার বাজারসহ আশপাশের ৮টি ইউনিট কাজ করে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক গণমাধ্যমকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে ৩ জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। বাকি দুজনকে হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, যে ভবনে অগ্নিকাণ্ডে ঘটেছে সেটির ওপরে ৫ তলায় থাকতেন হতাহতরা। অগ্নিকাণ্ডের কারণে প্রচুর ধোঁয়া সৃষ্টি হয়। এতে তারা যথাযথভাবে নিশ্বাস নিতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com