শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জনগণই আমার প্রাণশক্তি- প্রধানমন্ত্রী

জনগণই আমার প্রাণশক্তি- প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার-

বাংলাদেশের জনগণই আমার প্রাণশক্তি। যখন ক্ষমতায় ছিলাম না তখন মানুষই আমার পাশে ছিলেন। মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে আমাকে শেষ করতে আর গুলি বোমা লাগবে না। আমরা জনগণের জন্যই রাজনীতি করি। নিরাপত্তার জন্য যাতে জনবিচ্ছিন্ন না হয়ে যেতে হয় সে বিষয়ে খেয়াল রাখতে এসএসএফ’কে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (২৬ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত স্পেশাল সিকিউরিটি ফোর্স-এসএসএফ-এর ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকায় উন্নয়ন দৃশ্যমান ও টেকসই হয়েছে। সশস্ত্র বাহিনীর জন্য ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করে বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

শেখ হাসিনা আরও বলেন, ১৫ আগস্টের পর যারা ক্ষমতায় এসেছিল তারা দেশকে এগিয়ে নিতে পারেনি, বরং ক্যু হয়েছে। বিমান বাহিনীর হাজার হাজার সদস্যকে হত্যা করা হয়েছিলো। দেশ যে তিমিরে সেই তিমিরেই রয়ে গিয়েছিলো।

প্রধানমন্ত্রী আরও বলেন,ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ততা আছে। এত বড় গুরুদায়িত্ব নিতে হবে সেই প্রস্তুতি কখনোই ছিলো না। আমরা কাউকে আক্রমণ করতে যাবো না। তবে আক্রান্ত হলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে হবে। যেদিন থেকে দেশে ফিরেছি ভেবেই নিয়েছি যেকোনো সময় জীবন চলে যেতে পারে। জীবনের ঝুঁকি জেনেই দেশে ফিরেছি। দেশেফেরার পর থেকে শত বাধার সম্মুখীন হয়েও পিছিয়ে যাইনি। সব সময় দেশের স্বার্থে কাজ করেছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com