শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আইনবিরোধী কাজ করলে কেউ ছাড় পাবে না:র‍্যাব মহাপরিচালক

আইনবিরোধী কাজ করলে কেউ ছাড় পাবে না:র‍্যাব মহাপরিচালক

স্টাফ রিপোর্টার-
র‍্যাবের নতুন মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশীদ বলেছেন, আইনবিরোধী কোনো কাজ করে র‍্যাব সদস্যরা ছাড় পাবেন না। কোনো সদস্যের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেয়া হবে।

আজ রোববার (২৩ জুন) র‌্যাবের সব ব্যাটালিয়নের অধিনায়কদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা শেষে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘আপনারা জানেন ইদানীং কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে যাচ্ছে। কিশোর গ্যাং নিয়ে আমরা জোরালভাবে কাজ করছি। এই তরুণ প্রজন্মকে আমরা কিশোর অপরাধ থেকে মুক্ত করতে চাই। সেদিকেও নজর দিচ্ছি। কিশোর গ্যাং নির্মূলে রাজনৈতিক ব্যক্তিদের সম্পর্ক খুঁজে পেলে তাদের বিরুদ্ধেও আমরা আইনি ব্যবস্থা নিব।’

‘কিশোর গ্যাং যারা পরিচালনা করেন তাদেরও আইনের আওতায় আনা হবে। যে অপরাধ করে, যারা অপরাধ করায় দুজনই অপরাধী।
অপরাধ যে করে ও যে অপরাধ করতে সহযোগিতা করে উভয়কেই আইনের আওতায় আনা হবে।’

তিনি আরও বলেন, ‘অনলাইন জুয়া প্রতিরোধে আমাদের সাইবার ক্রাইম ইউনিট কাজ করছে। অনলাইন গেমের মাধ্যমে জুয়া বন্ধে আমরা কাজ করবো।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com