শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৪ হাজার হাজি

হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৪ হাজার হাজি

ডেস্ক রির্পোট-

চলতি বছর পবিত্র হজ পালন শেষে গত বৃহস্পতিবার (২০ জুন) থেকে দেশে ফেরা শুরু করেন হাজিরা। বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩২ প্রথম ফিরতি ফ্লাইটের মধ্য দিয়ে দেশে ফেরা শুরু করেন তারা।

এই যাত্রায় শনিবার (২২ জুন) রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৩ হাজার ৯২০ জন হাজি দেশে ফিরেছেন। হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি দেশে আসবে আগামী ২২ জুলাই। শনিবার (২২ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রে এসব তথ্য জানা যায়।

হজ ব্যবস্থাপনা পোর্টালের দেওয়া তথ্যে জানা যায়, এখন পর্যন্ত ১০টি ফিরতি ফ্লাইটে এসব হাজি দেশে ফেরেন। আর এই ১০টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল তিনটি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল তিনটি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল চারটি।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৫ হাজার ২৫৭ হজযাত্রী সৌদি আরবে যান হজ পালন করতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন। আর বাংলাদেশ থেকে মোট ২১৮টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছিলেন তারা।

পোর্টালে দেওয়া তথ্যমতে, এ বছর হজ পালন করতে গিয়ে ৩৫ জন বাংলাদেশির মৃত্যু হয়। তাদের মধ্যে ২৮ জন পুরুষ ও সাত জন নারী। আর তাদের মধ্যে মক্কায় ২৮ জন, মদিনায় চার জন, জেদ্দায় একজন এবং মিনায় দুজন মারা যান।

উল্লেখ্য, হজ পালনের উদ্দেশ্যে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল গত ৯ মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com