শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
অনলাইন আবেদনে মশার প্রজননস্থলে ডিএসসিসির কীটনাশক প্রয়োগ সেবা

অনলাইন আবেদনে মশার প্রজননস্থলে ডিএসসিসির কীটনাশক প্রয়োগ সেবা

অনলাইনে আবেদনের মাধ্যমে মশার প্রজননস্থল শনাক্তকরণ এবং সেখানে কীটনাশক প্রয়োগ সেবা কার্যক্রম চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আজ নগর ভবনের ব্যাংক ফ্লোরে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় মেয়র বলেন, ‘বাড়ির ভেতরে যেখানে মশার লার্ভা জমে থাকে যেখানে আমাদের প্রবেশের সুযোগ কম। সেসব স্থানের জন্য আমাদের এই সেবা পেতে একজন বাড়ি মালিক বা হোল্ডিং মালিক এ সম্পর্কে আমাদের জানাতে পারবেন। এর মাধ্যমে আমরা ওয়ার্ডভিত্তিক কাজ করবো। এখন যেহেতু সবকিছু প্রযুক্তি নির্ভর বলে আমাদের এই কার্যক্রমে বাড়ি বা হোল্ডিং মালিকরা সাড়া দেবেন বলে আশা করছি।’ব্যারিস্টার তাপস বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন সকল ওয়ার্ডে প্রতিদিন মশক নিধন কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু কোনো কোনো বাড়ির ভেতরে, আঙিনায়, বেজমেন্টের ভেতরে মশার লার্ভা থেকে যাচ্ছে।

যে কারণে এমন উদ্যোগ গ্রহণ করেছি।তিনি বলেন, অত্যন্ত কম খরচে আমরা এই সেবাটি দিতে চাই। সেবা পেতে সেবাগ্রহীতাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়েব পোর্টাল । যে কেউ অনলাইনের মাধ্যমে আবেদন করে সেবাটি নিতে পারবেন। টাকা পরিশোধও অনলাইনে করা যাবে। সেখানে ৩ কাঠার এক ইউনিট বাড়ির চার্জ ধরা হয়েছে ২ হাজার টাকা।

৫ কাঠা পর্যন্ত ফ্ল্যাট বাড়ির জন্য ধরা হয়েছে সাড়ে ৩ হাজার টাকা। এপার্টমেন্ট ১০ তলার ওপরে হলে ৫ হাজার টাকা। আইনগত জরিমানা মূল্যের চেয়ে এই টাকা অনেক কম।মেয়র বলেন, ‘আমরা চাই ঢাকাবাসী সচেতন হয়ে যদি আমাদের জানায় তার আঙিনায় লার্ভা আছে, তাহলে কর্মীরা আবেদনের ৩ দিনের মধ্যেই সেখানে গিয়ে মশক নিধন করবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, প্রদান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, সচিব আকরামুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com