শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে-ওবায়দুল কাদের

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে-ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার-

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে। গত কয়েক বছরে ঈদ যাত্রায় স্বস্তি পাচ্ছে মানুষ।

আজ শুক্রবার (১৪ জুন) দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সড়কে এখন চাপ আছে তবে যানজট যেটা বলে, সেটা নেই। সড়কে চাপ থাকবেই তবে রাস্তার জন্য যানজট হবে, এমন অবস্থা নেই। বাংলাদেশে সর্বকালের সবচেয়ে ভালো সড়ক এই সরকারের সময়ে হয়েছে। ফিরতি যাত্রাপথে দুর্ঘটনা রোধে সরকার আরও মনোযোগী হচ্ছে বলে জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, কোরবানির সময় পশুবাহী গাড়ি ও পশুর হাট যানজট বাড়িয়ে দেয়। পশুর হাট যত্রতত্র বসিয়ে জনদুর্ভোগ যেনো বাড়ানো না হয়, সেজন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব পালনের অনুরোধ করেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, এখন বৃষ্টি হওয়ার পূর্বাভাস পাচ্ছি। বৃষ্টি হলে দুর্ভোগ এড়ানো কঠিন। এইবার কী হয়, বলতে পারি না।

এর আগে, গত মঙ্গলবার (১১ জুন) স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান ওবায়দুল কাদের। স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় দেশে ফেরেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com