শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
এক হাটের পশু অন্য হাটে নেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা- আইজিপি

এক হাটের পশু অন্য হাটে নেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা- আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, কেউ এক হাটের কোরবানির পশু অন্য হাটে নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ শুক্রবার বিকালে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শনকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, চন্দ্রা এবং ঢাকা জেলার আশুলিয়ায় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মোঃ শাহাবুদ্দিন খান ও ডিআইজি মোঃ মাহফুজুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মাহবুবুল আলম, গাজীপুর জেলার পুলিশ সুপার কাজী শফিকুল আলম, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আইজিপি বলেন, ঈদুল আযহা উপলক্ষে জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক করা এবং ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখার লক্ষ্যে র‍্যাব, হাইওয়ে পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ, এপিবিএন, জেলা পুলিশসহ পুলিশের সকল ইউনিট একযোগে একসাথে কাজ করছে।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ থাকবে। তিনি এক্ষেত্রে সচেতন থাকার জন্য যাত্রী সাধারণের প্রতি অনুরোধ জানান।

পুলিশ প্রধান আরও বলেন, পুলিশ সদস্যরা নিজেদের ঈদ উদযাপন বিসর্জন দিয়ে জনগণের ঈদ আনন্দ নিশ্চিত করাকেই নিজেদের আনন্দ মনে করেন।সেবাই পুলিশের উৎসব, সেবাই পুলিশের আনন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com