বুধবার, ১৭ Jun ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন হাসান মাহমুদ খাঁন

বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন হাসান মাহমুদ খাঁন

নবনিযুক্ত বিমানবাহিনী প্রধানকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
নবনিযুক্ত বিমানবাহিনী প্রধানকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

ডেস্ক রিপোর্ট-

বাংলাদেশ বিমানবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পাওয়া এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন দায়িত্বভার গ্রহণ করেছেন।

 আজ মঙ্গলবার(১১জুন)গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মঙ্গলবার সেনাবাহিনী প্রধান ও নৌবাহিনী প্রধান নবনিযুক্ত বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁনকে এয়ার মার্শালের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। র‌্যাংক ব্যাজ পরিধানের পর নবনিযুক্ত বিমানবাহিনী প্রধানকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এর আগে গত ২৬ মে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁনকে বিমানবাহিনী প্রধান হিসেব নিয়োগ করা হয়। বিমানবাহিনীর সদ্য সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নানের স্থলাভিষিক্ত হন তিনি।

উপসচিব মো. মুঞ্জুরুল করিম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, হাসান মাহমুদ খাঁনকে এয়ার ভাইস মার্শাল পদবিতে পদোন্নতি প্রদানপূর্বক ১১ জুন থেকে তিন বছরের জন্য বিমানবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com