শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চিকিৎসকের রোগমুক্তির সনদের ভিত্তিতে কনস্টেবল কাউসারকে দায়িত্বে ফেরানো হয়: আইজিপি

চিকিৎসকের রোগমুক্তির সনদের ভিত্তিতে কনস্টেবল কাউসারকে দায়িত্বে ফেরানো হয়: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

স্টাফ রিপোর্টার-

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফিলিস্তিন দূতাবাসের সামনে দায়িত্বরত পুলিশ কনস্টেবল মনিরুল হককে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, অভিযুক্ত পুলিশ সদস্য কাউসার আলী মানসিকভাবে অসুস্থ ছিলেন, আমরা জানতাম। তবে চিকিৎসক যখন তাকে রোগমুক্তির সনদ দেন, তখন তাকে দায়িত্বে ফেরানো হয়।

মঙ্গলবার (১১ জুন) রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত হাইওয়ে পুলিশের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কাউসার আলী নামে যে পুলিশ কনস্টেবল গুলি ছুড়েছেন, তাকে এর আগে মানসিক স্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। ডিপ্লোম্যাটিক এলাকার মতো একটি গুরুত্বপূর্ণ জায়গার দায়িত্বে ছিলেন তিনি, বিষয়টি পুলিশ জানতো কিনা? এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘এটা আমরা জেনেছি। এরপর একজন চিকিৎসক যখন তার বিষয়ে বলেছে— সে চাকরির জন্য সম্পূর্ণ সুস্থ, তখন তাকে আবারও কাজে নিয়োজিত করেছি। তবে এ ধরনের সদস্যদের নিয়োগের আগে ভবিষ্যতে আরও বেশি সতর্ক থাকবো আমরা।’

তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশ একটি পেশাদার বাহিনী। পুলিশের বেসিক ট্রেনিংয়ে স্ট্রেস (চাপ) ম্যানেজমেন্ট কী হবে, বিভিন্ন পর্যায়ে কী ধরনের স্ট্রেস হতে পারে, সে বিষয়ে মনোবিজ্ঞানীরাও ক্লাস নিয়ে থাকেন। পুলিশ কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে বিশেষজ্ঞরাও ক্লাস নেন। বিশেষ ইউনিট যেমন- ডিএমপি অথবা কোনও জেলায় যখন কোনও পুলিশ সদস্যের পোস্টিং হয়, সঙ্গে সঙ্গে ওই জায়গার ডিউটি প্যাটার্ন অনুযায়ী তাকে ব্রিফিং করা হয়, ওরিয়েন্টেশন কোর্সও করানো হয়। এছাড়া ডিউটির ধরন অনুযায়ী কী ধরনের স্ট্রেস হতে পারে, সে বিষয়েও মাঝে মাঝে ব্রিফিং করা হয়।’

বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার অবৈধ সম্পদের বিষয়ে আপনি নিশ্চয়ই অবগত। তাদের অবৈধ সম্পদ অর্জনে পুলিশ প্রধান হিসেবে আপনি কতটা বিব্রত? এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘যে বিষয়গুলো আসছে, সেগুলো নিয়ে তদন্ত হচ্ছে। তদন্তে জিনিসটা বের হয়ে আসবে। যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে নেতিবাচক দিক আসে, সব সময় আমরা তাদের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে থাকি।’

পুলিশ মহাপরিদর্শক জানান, যখনই কোনও পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আসে, তখন প্রত্যেকটি বিষয় যথাযথভাবে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নিয়ে থাকি। কাউকে ছাড় দেওয়া হবে না।’

দুর্নীতির বিষয়ে জুনিয়র সহকর্মীদের উদ্দেশে কোনও মেসেজ আছে কিনা জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, ‘একজন পুলিশ সদস্যকে দায়িত্ব পালনের দিক থেকে ইতিবাচকভাবে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়। একসময় জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ দেশকে ছেয়ে ফেলেছিল। সেই অবস্থায় বাংলাদেশ পুলিশ পেশাদারত্বের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করেছে। দেশে-বিদেশে প্রশিক্ষণের মধ্যে দিয়ে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ সফলভাবে নিয়ন্ত্রণ করতে সফল হয়েছি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com