মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আগামী ১৭ জুন বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আযহা

আগামী ১৭ জুন বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আযহা

ফাইল ছবি।
ফাইল ছবি।

ডেস্ক রিপোর্ট-

বাংলাদেশের আকাশে আজ শুক্রবার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ১৭ জুন দেশে পবিত্র ঈদুল আযহা উদ্‌যাপিত হবে।

আজ শুক্রবার রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বৈঠক শেষে এ ঘোষণা দেয় জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।

জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, শুক্রবার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে শনিবার থেকে জিলহজ মাস গণনা হবে। নিয়ম অনুযায়ী, ১০ জিলহজ ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। সেই অনুযায়ী, বাংলাদেশে ১৭ জুন ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

এর আগে বায়তুল মোকাররমে এশার নামাজ পড়তে যাওয়ার আগে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান সাংবাদিকদের বলেছিলেন, ‘আমরা একটি জায়গায় চাঁদ দেখার খবর পেয়েছি সেটি আমরা যাচাই-বাছাই করছি। যাচাই-বাছাই শেষে আপনাদেরকে জানানো হবে।’

এদিকে, গতকাল বৃহস্পতিবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১৬ জুন দেশটিতে ঈদ উদ্‌যাপনের ঘোষণা দেওয়া হয়েছে।

১০ জিলহজ আল্লাহর অনুগ্রহ লাভের প্রত্যাশায় পশু কুরবানি করেন মুসলমানরা। ঈদুল আযহা মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এটি কোরবানির ঈদ হিসেবেও পরিচিত। নামাজ আদায় ও পশু কোরবানির মাধ্যমে এই ঈদ উদ্‌যাপন করা হয়। প্রতি বছর জিলহজ মাসে সৌদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র হজ পালন করে থাকেন বিশ্বের লাখ লাখ মুসলিম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com