শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কারও ব্যক্তিগত দায়ের সাথে র‍্যাবের ভাবমূর্তি নষ্ট হওয়ার কোনো সম্পর্ক নেই-র‍্যাব মহাপরিচালক

কারও ব্যক্তিগত দায়ের সাথে র‍্যাবের ভাবমূর্তি নষ্ট হওয়ার কোনো সম্পর্ক নেই-র‍্যাব মহাপরিচালক

র‍্যাবের নবনিযুক্ত মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ।
র‍্যাবের নবনিযুক্ত মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ।

স্টাফ রিপোর্টার-

কোনো ব্যক্তি যদি কোনো ভুল করে থাকে তার জন্য বাহিনী দায়ী না। কারও ব্যক্তিগত দায়ের সাথে র‍্যাবের ভাবমূর্তি নষ্ট হওয়ার কোনো সম্পর্ক নেই— এমন মন্তব্য করেছেন র‍্যাবের নবনিযুক্ত মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ।

বুধবার (৫ জুন) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন র‍্যাবের নয়া মহাপরিচালক। এরপর র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় র‍্যাব মহাপরিচালক আরও বলেন, উন্নয়নের পূর্ব শর্ত হলো আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা। এই উন্নয়নে বর্তমান সরকারের সারথি ছিল পুলিশ ও এলিট ফোর্স র‍্যাব। মাদক, জঙ্গি, জলদস্যু, রাষ্ট্রীয় ও জননিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের গৌরবজ্জল ইতিহাস ও ঐতিহ্য রয়েছে।

তিনি আরও বলেন, ২০১৬ সালের পর জঙ্গি হামলার আর কোনো ঘটনা ঘটেনি। কারণ, বেশ কয়েক জায়গায় কার্যকর অভিযান করেছি, যেটা আমরা বলি ইন্টেলিজেন্ট লিড অপারেশন। সেই কারণেই ওই ধরনের পরিস্থিতির মোকাবেলা আর করতে হয়নি। বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে নিরাপদ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে র‍্যাবের অসামান্য ভূমিকা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com