শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কিশোর গ্যাং অপরাধ রোধে স্কাউটিং কার্যকর ভূমিকা রাখতে পারে: রাষ্ট্রপতি

কিশোর গ্যাং অপরাধ রোধে স্কাউটিং কার্যকর ভূমিকা রাখতে পারে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ডেস্ক রিপোর্ট-

কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য অনেক সময়ই সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। কিশোরদের সুপথে ফিরিয়ে আনতে স্কাউট আন্দোলন কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি।

আজ রোববার (২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৫২তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী পর্বে তিনি এসব কথা বলেন। আলোচনা পর্বের আগে রাষ্ট্রপতির হাত থেকে পদক গ্রহণ করেন কৃতি স্কাউটসগণ।

রাষ্ট্রপতি ও চিফ স্কাউট বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে তথ্যপ্রযুক্তি, কম্পিউটার, আন্তর্জাতিক বিভিন্ন ভাষাসহ জ্ঞান-বিজ্ঞানের সর্বশেষ প্রায়োগিক কলাকৌশল রপ্ত করতে আমাদের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।

রাষ্ট্রপতি বলেন, দেশে ২৫ লক্ষ স্কাউট সদস্য থাকলেও জনসংখ্যার তুলনায় তা অপ্রতুল। এই সংখ্যা বৃদ্ধির পাশাপাশি স্কাউট আন্দোলনে নারীদের অংশগ্রহণের বিষয়েও গুরুত্ব দিতে হবে। স্মার্ট বাংলাদেশের স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলতে স্কাউট আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবুল কালাম আজাদ এমপি এতে সভাপতিত্ব করেন। এসময় বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খানও বক্তব্য দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com