শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
এলবার্ট পি’ কষ্টার বিবৃতি প্রত্যাখান বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের

এলবার্ট পি’ কষ্টার বিবৃতি প্রত্যাখান বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের

নিজস্ব প্রতিবেদক:

স্বঘোষিত বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি মি. এলবার্ট পি’ কষ্টার বক্তব্য উদ্দেশ্যপ্রনোদিত ও মনগড়া বলে প্রত্যাখান করেছেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া। মঙ্গলবার সংগঠনের দপ্তর সম্পাদক স্বপন রোজারিও স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৩ মে, ২০২৪ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ১৪ দলের নেতৃবৃন্দের বৈঠকে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বক্তব্যের প্রেক্ষিতে স্বঘোষিত বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি এলবার্ট পি’ কষ্টার বক্তব্য উদ্দেশ্যপ্রনোদিত ও মনগড়া বলে প্রত্যাখান করেছেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া। বিএনপি-জামায়াতের মদদপুষ্ট এলবার্ট পি’ কষ্টা বিগত সময়েও সমাজের নানা ধরনের বিভক্তি সৃষ্টি করার অপপ্রয়াস চালিয়েছেন।

এখনও তিনি তা অব্যাহত রেখেছেন। ২০০২ খ্রীষ্টাব্দে অনুষ্ঠিত বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের কাউন্সিল অধিবেশনে কোন শাখা সংগঠনের কাউন্সিলর হতে না পেরে তিনি স্বঘোষিত খ্রীষ্টান এসোসিয়েশন তৈরী করেছিলেন। সমাজের কোন কাজ তিনি করেন না, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলই তার একমাত্র লক্ষ্য। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংগঠিত স্বধীনতাযুদ্ধে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনদের সম্ভ্রমের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি। কে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছেন, কে আমাদের পক্ষে কাজ করেছেন তা আমাদের জানা আছে। খ্রীষ্টান সম্প্রদায় দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, শহীদ হয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন। তাঁরা এদেশের অবিচ্ছেদ্য অংশ। মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িত চিন্তা চেতনায় বিশ্বাসী এই সম্প্রদায় দেশীয় কিংবা আন্তর্জাতিক যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে অতীতে ছিলো, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বিবৃতিতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com