মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আজ বাংলাদেশে আসছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রেভেলিয়ান

আজ বাংলাদেশে আসছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রেভেলিয়ান

ডেস্ক রিপোর্ট-
দুই দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান।তার এই সফর বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের পাশাপাশি দুই দেশের আধুনিক অর্থনীতি, নিরাপত্তা এবং অভিবাসন অংশীদারিত্বকে শক্তিশালী করবে।

সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন অ্যান-মেরি। বৈঠকে অভিবাসন সহযোগিতা, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এবং রোহিঙ্গা শরণার্থীদের সহযোগিতার বিষয় থাকবে বলে জানা গেছে।

এছাড়া ব্যবসায়ী নেতা, মানবাধিকার কর্মী, জলবায়ু বিশেষজ্ঞ, সুশীল সমাজের সংগঠন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

অ্যান-মেরির উদ্বৃতি দিয়ে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন জানায়, অর্থনৈতিক সম্পর্ক জোরদারে নতুন বাণিজ্য নীতি প্রকল্পের আওতায় যুক্তরাজ্য-বাংলাদেশের ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্বপূর্ণ ধাপ এগিয়ে নিয়ে বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত।

উল্লেখ্য, গত বছরের মার্চে বাংলাদেশ সফর করেছিলেন প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com