বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আজ ২৫ জেলায় স্কুল-কলেজ ও মাদ্রাসা ছুটি

আজ ২৫ জেলায় স্কুল-কলেজ ও মাদ্রাসা ছুটি

ডেস্ক রিপোর্ট-

দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে আজ ঢাকাসহ ২৫ জেলার মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল শুক্রবার মন্ত্রণালয় জানিয়েছে, আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল জেলা, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শনিবার বন্ধ থাকবে।

ঈদের ছুটির পর গরমের কারণে গত ২৭ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছিল সরকার। এরপর এক রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে ২ মে পর্যন্ত এসব শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বন্ধ ছিল। এরই মধ্যে শিখন ঘাটতি কাটাতে ৪ মে থেকে শনিবারও ক্লাস নেওয়ার নির্দেশনা আসে। সেই অনুযায়ী দীর্ঘদিনের রেওয়াজ ভেঙে শনিবার ক্লাস শুরু হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে। তবে এরই মধ্যে বৃষ্টি হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে গরমের তীব্রতা কমে এসেছে। ফলে ৩৯ জেলায় আজ ক্লাসে বসবে শিক্ষার্থীরা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, শনিবার থেকে ২৫ জেলায় বন্ধ থাকবে স্কুল-কলেজ ও মাদ্রাসা। তবে অন্যান্য জেলায় ক্লাস-পরীক্ষা শুরু হবে। যদি নতুন কোনো সিদ্ধান্ত আসে, তাহলে আজকের মধ্যে জানিয়ে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com