শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
মেসির জাদুতে মায়ামির বড় জয়

মেসির জাদুতে মায়ামির বড় জয়

স্পোর্টস ডেস্ক-

ইন্টার মায়ামিতে অদম্য গতিতে ছুটছেন লিওনেল মেসি। তার সঙ্গে ছুটছে ইন্টার মায়ামিও। এবার পিছিয়ে পড়েও মেসির জোড়া গোলে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তারা ৪-১ গোলে বিধ্বস্ত করেছে।

এই মৌসুমে মেজর লিগ সকারে মেসি-ই এখন টপ স্কোরার। সাত ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯।

মেসিকে দেখার জন্য জিলেট স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন ৬৫ হাজার ৬১২ জনেরও বেশি দর্শক। আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তাদের হতাশ করেননি। তবে শুরুতে মায়ামিকে স্তব্ধ করে দিয়েছিল নিউ ইংল্যান্ড। ইস্টার্ন কনফারেন্সের তলানির দলটি ম্যাচের আগে ভাইরাসের আঘাতে জর্জরিত ছিল। অথচ সেই দলটাই ৪০ সেকেন্ডে পেয়ে যায় প্রথম গোল।

৩২ মিনিটে মায়ামিকে সমতায় ফেরান মেসি। রবার্ট টেইলরের থ্রু পাস খুঁজে নেয় তাকে। ৩৬ বছর বয়সী সেই বলটিকে জালে পাঠাতে কোনও ভুল করেননি। আটবারের ব্যালন ডি অ’র জয়ী মিয়ামিকে এগিয়ে দেন ৬৮ মিনিটে। বার্সেলোনা সতীর্থ সের্হিও বুসকেৎজের ডিফেন্স চেরা পাস থেকে চিরচেনা ভঙ্গিতে জাল কাঁপান তিনি। শেষ দিকে আরও দুটি গোল পায় মায়ামি। যার সবগুলোই মেসির বানিয়ে দেওয়া। ৮৩ মিনিটে স্কোর ৩-১ তরেন বেঞ্জামিন ক্রেমাশচি। শুরুতে মেসির শট রুখে দিয়েছিলেন গোলকিপার। ফিরতি বল থেকেই ক্রেমাশচি জাল কাঁপান। ৮৮ মিনিটে মেসির পাস থেকে ম্যাচের সর্বশেষ ও নিজের প্রথম গোলটি পেয়ে যান সুয়ারেজ।

কনাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নেওয়ার পর টানা তিন ম্যাচ জিতেছে মায়ামি। টেবিলে ১১ ম্যাচে ৬টি জয় ও ৩টি ড্রয়ে ২১ পয়েন্ট ইস্টার্ন কনফারেন্সের শীর্ষেই আছে তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com