বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
২ মাসের মধ্যে বেনজীরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের

২ মাসের মধ্যে বেনজীরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের

ফাইল ছবি।
ফাইল ছবি।

ডেস্ক রিপোর্ট-

আগামী দুই মাসের মধ্যে সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া শুনানিতে সরকারি কর্মকর্তাদের চাকরি শেষে ১০ শতাংশের বেশি সম্পদ বাড়লে আইনের মুখোমুখি হতে হবে, এমন আইন প্রণয়নে সংসদ সদস্যদের আহ্বানও জানান আদালত।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বেনজীর আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চেয়ে করা একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও কাজী এবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। তবে এ বিষয়ে আদালত কোনো রুল জারি করেননি।

শুনানির শুরুতে রিটকারীর আইনজীবী বেনজীরের সম্পদ নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ তুলে ধরে বলেন, দুদক অনুসন্ধানের কথা জানালেও তারা ১০ হাজারের বেশি ব্যক্তিকে ক্লিনশিট দিয়েছে। বেনজীর আহমেদের ক্ষেত্রে যাতে এটি না হয়, তাই আদালতের পর্যবেক্ষণ থাকা দরকার।

রিটকারীর আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার বলেন, এই মামলার সুষ্ঠু তদন্ত না হলে, দেশে দুর্নীতি কমবে না। তাই এক্ষেত্রে আদালতের নজরদারি প্রয়োজন।

এদিকে সাবেক আইজিপি বেনজীরের আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়ায় এই রিট কার্যকারিতা হারিয়েছে। তাছাড়া তদন্তের ক্ষেত্রে আদালতের সুপারভিশন থাকলে তদন্তকারীরা চাপ অনুভব করবেন।

অপরদিকে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আদালতকে জানান, গত ১৮ এপ্রিল দুদকের কমিশন সভা হয়েছে। নিরপেক্ষ তদন্তে সিদ্ধহস্ত দুদক। মানি লন্ডারিং, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, ক্ষমতার অপব্যবহার বিষয়ে তদন্তের কথা দুদকের অফিস রিপোর্টে বলা আছে।

ডেপুটি আটর্নি জেনারেল অ্যাডভোকেট একেএম আমিন উদ্দিন মানিক বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে রয়েছে। বেনজীর আহমেদের বিরুদ্ধে উঠা অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com