রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কাতারের সঙ্গে বাংলাদেশের ৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সাক্ষরিত

কাতারের সঙ্গে বাংলাদেশের ৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সাক্ষরিত

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বৈঠক।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বৈঠক।

স্টাফ রিপোর্টার-     

কাতারের সঙ্গে বাংলাদেশের পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিমুল হলে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক শেষে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

কাতারের তরফে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বাংলাদেশের পক্ষে সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ প্রতিনিধিরা এসব চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানি উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানি। মঙ্গলবার (২৩ এপ্রিল) সোয়া ১০টায় শিমুল হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন তিনি।

সকাল ১০টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন কাতারের আমির। সে সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আমন্ত্রণে সোমবার দু’দিনের সরকারি সফরে ঢাকায় আসেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানি। বিকেল ৫টায় বিমানবন্দরে কাতারের আমিরকে স্বাগত জানান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

বিমানবন্দরে অনুষ্ঠান শেষে কাতারের আমির তার সফরসঙ্গীদের নিয়ে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অবস্থান করেন।

মঙ্গলবার সকালে কাতারের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন কাতারের আমির।

সূচি অনুযায়ী, দুপুরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে কাতারের আমিরের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করবেন। সন্ধ্যায় বিশেষ বিমানে করে কাতারের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে তার। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তাকে বিমানবন্দরে বিদায় জানাবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com