মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
এবারের ঈদযাত্রায় ৪১৯টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮

এবারের ঈদযাত্রায় ৪১৯টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮

স্টাফ রিপোর্টার-

এবারের ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে দেশজুড়ে ৪১৯টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত হয়েছেন। এর পাশাপাশি উক্ত দুর্ঘটনায় ১ হাজার ৪২৪ জন আহত হয়েছেন।

শনিবার (২০ এপ্রিল) সকালে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সড়ক-মহাসড়কে ৩৯৯টি দুর্ঘটনায় ৪০৭ জন নিহত এবং ১ হাজার ৩৯৮ আহত হয়েছেন। এছাড়া রেলপথের ১৮টি দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। নৌপথের ২টি দুর্ঘটনায় ৭ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন।

গতবারের মতো এবারও সড়ক দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল আরোহীরা। ১৯৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৫ জন নিহত এবং ২৪০ জন আহত হয়েছেন। যা মোট সড়ক দুর্ঘটনার প্রায় ৫০ শতাংশ। এবারের ঈদযাত্রায় যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে ২৬ শতাংশেরও বেশি।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, সরকারের বিভিন্ন নিয়ন্ত্রণ সংস্থা মাঠে থাকলেও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ও পথে পথে যাত্রী হয়রানি চরমে উঠেছিল। অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের কারণে দরিদ্র লোকজন জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে, ট্রেনের ছাদে, খোলা ট্রাকে ও পণ্যবাহী পরিবহনে বাড়িতে যেতে বাধ্য হয়েছে। সড়কে শৃঙ্খলা আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে চাপে রাখার দাবি জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com