বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষিত

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষিত

স্টাফ রিপোর্টার-

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। এই ধাপে ১১২টি উপজেলায় আগামী ২৯ মে ভোটগ্রহণ করা হবে। বুধবার (১৭ এপ্রিল) দুপুর তিনটার পর নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মে। বাছাই করা হবে ৫ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৬ থেকে ৮ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ৯ থেকে ১১ মে পর্যন্ত। পরদিন ১২ মে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৩ মে।

তৃতীয় ধাপের ১১২ উপজেলার মধ্যে ২১টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালট বাক্সে ভোট নেয়া হবে।

এবার চার ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম ধাপের ১৫০ উপজেলায় ভোটগ্রহণ চলবে আগামী ৮ মে। দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলায় ২১ মে ভোটগ্রহণ করা হবে। তৃতীয় ধাপে ভোটের লড়াই হবে ২৯ মে। আর চতুর্থ ধাপের নির্বাচন ৫ জুন অনুষ্ঠিত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com