সোমবার, ১৫ Jun ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুজিবনগর দিবসের কর্মসূচি শুরু

পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুজিবনগর দিবসের কর্মসূচি শুরু

স্টাফ রিপোর্টার-

মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলাপ্রশাসনের পক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত-সহ আনসার ভিডিপি ও পুলিশ সদস্যরা।

সকাল ৯টায় অতিথিরা উপস্থিত হয়ে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। ৯টা ১০ মিনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ বাহিনী, বিজিবি, আনসার, গার্লস গাইড ও স্কুল-কলেজের শিক্ষার্থী কর্তৃক গার্ড অব অনার প্রদান ও কুচকাওয়াজ প্রদর্শন হবে। সকাল ১০টায় আনসার ভিডিপি কর্তৃক মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে ‘সোনালী স্বপ্নের দেশ’শিরোনামে গীতিনাট্য উপস্থাপনা। সকাল ১০টা ৪৫ মিনিটে মুজিবনগর শেখ হাসিনা মঞ্চে ঐতিহাসিক মুজিবনগর দিবসের পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখবেন সরকারের মন্ত্রীবর্গ, আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com