রবিবার, ১৪ Jun ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বান্দরবানের থানচি থানায় অস্ত্রধারীদের হামলা, আতঙ্কে স্থানীয়রা

বান্দরবানের থানচি থানায় অস্ত্রধারীদের হামলা, আতঙ্কে স্থানীয়রা

স্টাফ রিপোর্টার-

বান্দরবানের থানচি থানাকে লক্ষ্য করে অস্ত্রধারীদের গুলির পরিপ্রেক্ষিতে শুরু হওয়া গোলাগুলি এখনও থামেনি। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে থানা লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে সন্ত্রাসীরা। তাদের প্রতিরোধ করতে থানা–পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে বিজিবিও সন্ত্রাসীদের উদ্দেশ্যে গুলি ছোড়ে।

রাত সাড়ে আটটার দিকে শুরু হওয়া গোলাগুলি রাত ১১টার সময়ও চলছিল। এমন পরিস্থিতেতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গোলাগুলির শুরুর পর থেকেই থানচি বাজার একেবারে জনশূন্য হয়ে পড়েছে। স্থানীয় ও প্রশাসনের দাবি, অস্ত্রধারী সন্ত্রাসীরা কুকি চিনের সদস্য।

থানচির উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানিয়েছিলেন, রাত সাড়ে আটটা থেকে থানচি বাজার ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় কেএনএফের সঙ্গে পুলিশ ও বিজিবির তুমুল সংঘর্ষ চলছে।

এর আগে, বুধবার (৩ এপ্রিল) দুপুরে থানচি বাজারে গুলি চালিয়ে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি করে সশস্ত্র দুর্বৃত্তরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com