সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সোনালী ব্যাংকের ভল্ট ভেঙ্গে ২ কোটি টাকা লুট করল কেএনএফ

সোনালী ব্যাংকের ভল্ট ভেঙ্গে ২ কোটি টাকা লুট করল কেএনএফ

স্টাফ রিপোর্টার-

বান্দরবানের রুমা উপজেলায় অস্ত্রের মুখে সোনালী ব্যাংক ডাকাতি করে নগদ দু-কোটি টাকা ও নিরাপত্তারক্ষী পুলিশ ও আনসার সদস্যের ১০ টি অস্ত্র লুট করে নিয়ে গেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএন এফ) এর সদস্যরা মঙ্গলবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।

রুমা বাজারের প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান, রুমা বাজার জামে মসজিদে তারাবি নামাজ চলাকালীন কেএনএফ-এর শতাধিক সশস্ত্র সদস্য মসজিদ এবং বাজার ঘেরাও করে। এসময় কেএন এফ সদস্যরা নামাজ চলাকালীন মসজিদের ভিতর থেকে সোনালী ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে ধরে ব্যাংকে নিয়ে যায়। কেএনএফ সদস্যরা ব্যাংকের ভল্ট ভাংচুর চালিয়ে দুই কোটি টাকা, ম্যানেজার নিজাম উদ্দিন এবং ব্যাংকের নিরাপত্তা দায়িত্ব থাকা ৬ পুলিশ সদস্য ও ৪ আনসার সদস্যসহ ১০টি আগ্নেয়াস্ত্র নিয়ে যায়।

এ ঘটনার সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে। বর্তমানে এ ঘটনায় রুমা উপজেলা সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রুমা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দিদারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

রুমা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈবং মার্মা জানান, মঙ্গলবার দুপুরে বান্দরবান সোনালী ব্যাংক প্রধান কার্যালয় থেকে রুমা সোনালী ব্যাংকে বিপুল পরিমাণ টাকা পাঠানো হয়েছে। কেএনএফ সদস্যরা এ তথ্য পেয়ে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটিয়েছে।

ঘটনার সময় ব্যাংকের নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত ছিল ৬ পুলিশ ও ৪ আনসার সদস্যসহ ১০ জন। কেএনএফ সদস্যরা ব্যাংক ডাকাতি করতে গিয়ে পুলিশ ও আনসার সদস্যদের মাথায় ও বুকে অস্ত্র ঠেকিয়ে নিরস্ত্র করে।

ব্যাংক ডাকাতি শেষে কেএনএফ সদস্যরা পুলিশ ও আনসারের ১০ টি অস্ত্র লুট করে নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com