বুধবার, ১৭ Jun ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক ভুটানের রাজাকে বিদায়ী সংবর্ধনা প্রদান

বিজিবি কর্তৃক ভুটানের রাজাকে বিদায়ী সংবর্ধনা প্রদান

ভুটানের মহামহিম রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক
ভুটানের মহামহিম রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক

স্টাফ রিপোর্টার-

ভুটানের মহামহিম রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক-কে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে রাষ্ট্রীয় গার্ড অব অনার ও বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ ২৮ মার্চ ২০২৪  বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে ভুটানের রাজা কুড়িগ্রাম জেলার বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও সোনাহাট স্থলবন্দর পরিদর্শন করেন।

 আজ দুপুরে ভূটানের রাজা সোনাহাট স্থলবন্দরে এসে পৌঁছালে বিজিবি’র রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, রাজাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় বিজিবি’র কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর একটি সুসজ্জিত চৌকসদল রাজাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করে। অতঃপর ভূটানের রাজা বিজিবি’র ভিভিআইপি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং গার্ড অব অনার প্রদানকারী বিজিবি সদস্যগণকে মিষ্টি উপহার দেন।

পরবর্তীতে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ভূটানের রাজা ভারতে প্রত্যাগমনকালে বিজিবি কর্তৃক পুনরায় রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান এবং সীমান্তের শূন্যলাইন পর্যন্ত কঠোর নিরাপত্তা প্রদানপূর্বক বিজিবি’র রংপুর রিজিয়ন কমান্ডার কর্তৃক ভুটানের রাজাকে বিদায়ী সম্বর্ধনা প্রদান করা হয়।

 এসময় নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী ,বিজিবি’র রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ, পিএসসি, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমানসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের ০৪ দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ দুপুর ০২ঃ৫০ ঘটিকায় ভুটানের মহামহিম রাজা নিজ দেশে প্রত্যাগমনের উদ্দেশ্যে স্থলপথে ভারতে গমন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com