বুধবার, ১৭ Jun ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঈশ্বরদীতে মালবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

ঈশ্বরদীতে মালবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

স্টাফ রিপোর্টার-: পাবনার ঈশ্বরদী উপজেলায় মালবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে খুলনার সঙ্গে রাজধানীসহ উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে ঈশ্বরদী-খুলনা রেলরুটের রেলগেট লেবেল ক্রসিং গেটে এ দুর্ঘটনা ঘটে।

পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) হারুন অর রশীদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।  

পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঈশ্বরদী রেলইয়ার্ড থেকে মালবাহী ট্রেনের সান্টিং চলছিল।

ঈশ্বরদী রেলইয়ার্ড থেকে অপর আরেকটি তেলবাহী ট্রেন ভুলবশত (লাইন ক্লিয়ার পেয়েছে মনে করে) খুলনা অভিমুখে যাত্রা করে।  এতে মালবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মালবাহী ট্রেনের একটিওয়াগনের চারটি
চাকা এবং তেলবাহী ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিনের ছয়টি চাকা লাইনচ্যুত হয়।

পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ জানান, ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা থেকে রিলিফ ট্রেন রওয়ানা হয়েছেন।  রিলিফ ট্রেন ঘটনাস্থলে এলে উদ্ধার কাজ শুরু হবে।  

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ, পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডলসহ পাকশী বিভাগীয় রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com