শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
রাজারবাগের পুলিশরা বঙ্গবন্ধু  ডাকে ঘুরে দাঁড়িয়েছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী

রাজারবাগের পুলিশরা বঙ্গবন্ধু  ডাকে ঘুরে দাঁড়িয়েছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার-

“সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙাল বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে সাড়া দিয়ে রাজারবাগের পুলিশরা ঘুরে দাঁড়িয়ে ছিলেন এবং প্রথম প্রতিরোধ এনেছিলেন। পাক সেনাদের বিরুদ্ধে প্রথম বুলেট ছুড়েছিল এই পুলিশ”।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৮টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব জানান।

আসাদুজ্জামান খান বলেন, স্বাধীনতা ঘোষণার আগেই পাকিস্তানি হানাদার বাহিনীরা অপারেশন সার্চলাইট এর মাধ্যমে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল। সেই অভিযানটির একটি অংশ এসে রাজারবাগে অবস্থান করেছিল। আপনারা জানেন আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ৭ই মার্চে  ঘোষণা দিয়েছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়েই শত্রুর মোকাবেলা করতে হবে। যথার্থভাবেই এই রাজারবাগের পুলিশরা সর্বকালের  সর্বশ্রেষ্ঠ বাঙালির বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে তারা সাড়া দিয়ে ঘুরে দাঁড়িয়ে ছিলেন। প্রথম প্রতিরোধ এনেছিলেন। এজন্যই আমরা তাদেরকে গভীরভাবে স্মরণ করি। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি সেদিন রাজারবাগের যারা শাহাদাত বরণ করেছিলেন।

এর আগে ২৬ মার্চ বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এসময় পুষ্পস্তবক অর্পণের শেষে শহীদ পুলিশদের স্মরণে স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

উল্লেখ্য, ২৬ মার্চ ইতিহাসের সবচেয়ে করুণ স্মৃতি বহন করে। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালির উপর নির্মম হত্যাযজ্ঞ শুরু হয় । যার মধ্য দিয়ে সূচনা হয়েছিলো নয় মাসের রক্তক্ষয়ী অগ্নিপরীক্ষার।

দীর্ঘ নয় মাসব্যাপী রক্তক্ষয়ী স্বাধীনতাযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি দখলদার বাহিনীর হাত থেকে মুক্তি অর্জন করে বাংলাদেশ। জন্ম লাভ করে একটি স্বাধীন রাষ্ট্র।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com