সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দক্ষিণ এশিয়ার সংহতি ও অর্থনৈতিক উন্নয়নে কানেক্টিভিটি জোরদার করবে বাংলাদেশ ও ভুটান

দক্ষিণ এশিয়ার সংহতি ও অর্থনৈতিক উন্নয়নে কানেক্টিভিটি জোরদার করবে বাংলাদেশ ও ভুটান

স্টাফ রিপোর্টার-:

দক্ষিণ এশিয়ার সংহতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সড়ক, রেল ও পানিপথে কানেক্টিভিটি দৃঢ় করবে বাংলাদেশ ও ভুটান। উভয় দেশ মনে করে, অর্থনৈতিক সংহতি এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কানেক্টিভিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের ঢাকা সফর উপলক্ষে সোমবার (২৫ মার্চ) প্রকাশিত যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়। রাজা চার দিনের সফরে সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিমানবন্দরে রাজাকে অভ্যর্থনা জানান।

এদিন বিকালে প্রধানমন্ত্রীর দফতরে দুই দেশের মধ্যে তিনটি সমঝোতা চুক্তি ও একটি নবায়ন চুক্তি সই করা হয়েছে। চুক্তিগুলো হচ্ছে—থিম্পুতে একটি বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট প্রতিষ্ঠা করবে বাংলাদেশ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য সহযোগিতা দেবে। দ্বিতীয়টি হলো কুড়িগ্রামে ভুটানের ব্যবসায়ীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং তৃতীয়টি হচ্ছে, বাংলাদেশে ডিরেক্টরেট অব ন্যাশনাল কনজুমারস রাইটস প্রটেকশন এবং ভুটানের কম্পিটিশন অ্যান্ড কনজুমারস অ্যাফেয়ার্স অথরিটির মধ্যে সমঝোতা চুক্তি। এছাড়া দুই দেশের মধ্যে সাংস্কৃতিক চুক্তিটি নবায়ন করা হয়েছে।

প্রতিবছর ভুটানের ২২ জন শিক্ষার্থী মেডিক্যাল কলেজে স্কলারশিপে পড়তে আসেন এবং এ সংখ্যাকে ৩০-এ উন্নীত করা হয়েছে। এছাড়া বাংলাদেশের ফরেন সার্ভিস অ্যাকাডেমি ভুটানে একটি ডিপ্লোমেটিক ট্রেনিং ইনস্টিটিউট খোলার জন্য সহায়তা প্রদান করবে এবং ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে কূটনৈতিক প্রশিক্ষণের জন্য দুটি আসন ভুটানের কূটনীতিকদের জন্য বরাদ্দ রাখা হবে। কৃষি খাতে সহযোগিতার অংশ হিসেবে ৭ থেকে ১০ জন ভুটানের কর্মকর্তাকে কৃষি গবেষণা কাউন্সিলে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির জন্য বাংলাদেশে তৈরি কিছু ট্যাব ও ল্যাপটপ উপহার দেওয়া হয়েছে ভুটানকে।

বিবৃতিতে বলা হয়, এই অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির জন্য আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উভয় দেশ আঞ্চলিক সংস্থা, যেমন- সার্ক ও বিমসটেকে এ বিষয়ে কাজ করবে।

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য ভুটান বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে এবং রাজা জিগমে বিশেষ অর্থনৈতিক অঞ্চল সফর করবেন। ওই অর্থনৈতিক অঞ্চলটি ভুটানের গেলেফু শহর থেকে মাত্র ১৯০ কিলোমিটার দূরে। এই অর্থনেতিক অঞ্চলের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে নতুন দিগন্তের সূচনা হবে এবং দক্ষিণ এশিয়া অঞ্চলে বৃহত্তর সমৃদ্ধি বয়ে আনবে।

বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি অন্যতম সহযোগিতা খাত এবং এ খাতে উন্নয়নের জন্য বাংলাদেশ, ভুটান ও ভারতের মধ্যে উপ-আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দেওয়া হয়।

উভয় দেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাবে এবং মসৃণ উত্তরণের জন্য উভয় দেশ একসঙ্গে কাজ করবে বলে সম্মত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com