বুধবার, ১৭ Jun ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পহেলা জুন থেকে দেশের অভ্যন্তরীণ রুটে শুরু হচ্ছে বিমান চলাচল

পহেলা জুন থেকে দেশের অভ্যন্তরীণ রুটে শুরু হচ্ছে বিমান চলাচল

আগামী পহেলা জুন থেকে দেশের অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হতে পারে। আজ বুধবার এমন ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।চালু হতে পারে অভ্যন্তরীণ ফ্লাইট এ বিষয়ে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, দেশব্যাপী চলমান সাধারণ ছুটি আগামী ৩০ মে শেষ হচ্ছে। সরকারি সিদ্ধান্তের আলোকে ওইদিন পর্যন্ত বন্ধ থাকবে বিমান চলাচলও।সরকারি ছুটি শেষ হলেও বিমান চলাচলের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। আশা করছি, আগামীকাল একটা সিদ্ধান্ত নেয়া যাবে।এদিকে গত ২ মে দেশীয় এয়ারলাইন্সগুলোকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। কী ধরনের প্রস্তুতি নিতে হবে, সে বিষয়ে এয়ারলাইন্সগুলোকে বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছে বেবিচক।নির্দেশনায় বলা হয়েছে, ফ্লাইট সংখ্যা নিয়মিত থেকে কম হবে। ধারণক্ষমতার সর্বোচ্চ ৭৫ শতাংশ যাত্রী নেয়া যাবে।প্রতিটি ফ্লাইটের আগে প্লেন ডিসইনফেক্টেড বা জীবাণুমুক্ত করতে হবে।প্রতিটি যাত্রীর জন্য নতুন হ্যান্ড গ্লাভস ও মাস্ক সরবরাহ করতে হবে।এছাড়া বিমানবন্দরগুলোকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করতে জীবাণুনাশক ছিটাতে হবে। ঘণ্টায় সর্বোচ্চ তিনটি ফ্লাইট ছাড়তে পারবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com