শনিবার, ২০ Jun ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল

স্টাফ রিপোর্টার-

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল রোববার (২৪ মার্চ) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। চলবে ৩০ মার্চ পর্যন্ত। অনলাইনে বিক্রি হবে টিকিট।

টিকিট বিক্রির প্রথম দিন ২৪ মার্চ ৩ এপ্রিলের যাত্রার টিকিট পাওয়া যাবে। আর ৪ এপ্রিলের টিকিট দেওয়া হবে ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকিট ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট ২৯ মার্চ, ৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ।

একইভাবে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল থেকে। অর্থাৎ ৩ এপ্রিল পাওয়া যাবে ১৩ এপ্রিলের টিকিট। এরপর যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে পর্যায়ক্রমে ৪,৫, ৬, ৭, ৮, ৯ এপ্রিল।

পূর্বাঞ্চলের টিকিটি সকাল ৮টা থেকে এবং পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিকেল ২টা থেকে বিক্রি শুরু হবে।

ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সেবা দিতে আট জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এরমধ্যে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ৩ ট্রেন চট্টগ্রাম-চাঁদপুর রুটে, চাঁদপুর ঈদ স্পেশাল ২ ও ৪ ট্রেন চাঁদপুর-চট্টগ্রাম রুটে, ময়মনসিংহ ঈদ স্পেশাল ৫ ট্রেনটি চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে, ময়মনসিংহ ঈদ স্পেশাল ৬ ট্রেনটি ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৭ ট্রেনটি ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৮ ট্রেনটি দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে চলাচল করবে। এই ট্রেনগুলো ৫ এপ্রিল থেকে ঈদের আগের দিন এবং ঈদের পরের দিন থেকে পাঁচদিন চলাচল করবে।

কক্সবাজার ঈদ স্পেশাল ৯ ট্রেনটি চট্টগ্রাম-কক্সবাজার রুটে, কক্সবাজার ঈদ স্পেশাল ১০ ট্রেনটি কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলাচল করবে। এই ট্রেন দুটি ৮ ও ৯ এপ্রিল এবং ঈদের পরের দিন থেকে তিনদিন চলাচল করবে।

শোলাকিয়া ঈদ স্পেশাল ১১ ট্রেন ভৈরববাজার-কিশোরগঞ্জ রুটে, শোলাকিয়া ঈদ স্পেশাল ১২ ট্রেন কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে, শোলাকিয়া ঈদ স্পেশাল ১৩ ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে, শোলাকিয়া ঈদ স্পেশাল ১৪ কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শুধুমাত্র ঈদের দিন চলাচল করবে।

এছাড়া ঈদ স্পেশাল ১৫ জয়দেবপুর-পার্বতীপুর রুটে, ঈদ স্পেশাল ১৬ পার্বতীপুর-জয়দেবপুর রুটে ঈদের আগে সাতদিন এবং ঈদের দ্বিতীয় দিন থেকে তিনদিন চলাচল করবে।

এর আগে ১৩ মার্চ রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। অগ্রিম ও ফেরত যাত্রার এই টিকিট রিফান্ড করা যাবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com