রবিবার, ১৪ Jun ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
‘আইপিইউ অ্যাসেম্বলিতে’ যোগ দিতে সুইজারল্যান্ড গেলেন স্পিকার

‘আইপিইউ অ্যাসেম্বলিতে’ যোগ দিতে সুইজারল্যান্ড গেলেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

স্টাফ রিপোর্টার-

আগামী ২৩ থেকে ২৭ মার্চ সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠেয় ১৪৮তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) অ্যাসেম্বলিতে যোগ দিতে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তার সঙ্গে জাতীয় সংসদের একটি প্রতিনিধি দলও সম্মেলনে অংশ নেবে।

বুধবার (২০ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে তিনি এবং তার সফরসঙ্গীরা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও সংসদ সদস্য শফিকুল ইসলাম, মাহবুব উর রহমান, শাহাদারা মান্নান, নীলুফার আনজুম, এইচ এম বদিউজ্জামান, মো. মুজিবুল হক এবং আখতারুজ্জামান।

এছাড়া তাদের সঙ্গে রয়েছেন, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ, যুগ্ম সচিব এনামুল হক, যুগ্ম সচিব মো. নাজমুল হক, উপসচিব মো. ওয়ারেস হোসেন এবং উপসচিব মো. জসিম উদ্দিন।

স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনও নিজ খরচে এই সফরে তার সঙ্গে রয়েছেন। সফর শেষে ২৯ মার্চ তাদের দেশে ফেরার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com