সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে চার নারীসহ নিহত ৫

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে চার নারীসহ নিহত ৫

বাস-মাইক্রোবাস সংঘর্ষে চার নারীসহ নিহত ৫
বাস-মাইক্রোবাস সংঘর্ষে চার নারীসহ নিহত ৫

স্টাফ রিপোর্টার-

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে চার নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও চারজন। বুধবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ডেমরাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মুকসুদপুর থানার পরিদর্শক তদন্ত শিতল চন্দ্র পাল এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্লোবাল পরিবহনের একটি বাস ‍যাত্রী নিয়ে বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। পথে ঢাকা-বরিশাল মহাসড়কে ছাগলছিড়া এলাকায় বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ মাইক্রোবাস যাত্রীর মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে চারজন। আহতদের মাদারীপুর রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

এদিকে এ দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে মহাসড়কের দুপাড়ে যানবাহন আটকা পড়ায় দেখা দিয়েছে যানজট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com