বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রিমান্ড শেষে কারাগারে জবি শিক্ষক দ্বীন ইসলাম

রিমান্ড শেষে কারাগারে জবি শিক্ষক দ্বীন ইসলাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দ্বীন ইসলামকে আজ রিমান্ড শেষে কারাগারে নেওয়া হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দ্বীন ইসলামকে আজ রিমান্ড শেষে কারাগারে নেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক-

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রী ফাইরুজ অবন্তিকাকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার মামলায় এক দিনের রিমান্ড শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দ্বীন ইসলামকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন কুমিল্লা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবু বকর সিদ্দিক।

বিষয়টি নিশ্চিত করে আদালতের পুলিশ পরিদর্শক মজিবুর রহমান বলেন, ‘অপর আসামি আম্মান সিদ্দিকের দুই দিনের রিমান্ড কাল শেষ হবে।’

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা শিবেন বিশ্বাস জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদে দ্বীন ইসলাম বেশকিছু তথ্য দিয়েছেন। প্রাপ্ত তথ্য যাচাই করতে হবে। প্রয়োজনে পুলিশ আরও রিমান্ডের আবেদন করতে পারে।’

এর আগে গতকাল সোমবার কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশ আদালতে দ্বীন ইসলামের দুই দিন রিমান্ড চায়। তখন কুমিল্লা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ মামলায় অবন্তিকার সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মান দুই দিনের রিমান্ডে রয়েছেন। তাকে আগামীকাল বুধবার আদালতে তোলা হবে। সাত দিনের মধ্যে পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com