শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে উত্তরবঙ্গের ট্রেনযাত্রীরা

শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে উত্তরবঙ্গের ট্রেনযাত্রীরা

ডেস্ক রিপোর্ট-

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় সৃষ্ট শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন রাজশাহী, পঞ্চগড় ও রংপুরসহ উত্তরবঙ্গের যাত্রীরা। এ শিডিউল বিপর্যয় মঙ্গলবার সারাদিনই থাকবে বলে জানিয়েছেন ঢাকার স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় আজ সারাদিন ট্রেনের শিডিউল বিপর্যয় হবে। তবে আগামীকাল বুধবার এ বিপর্যয় কেটে যাবে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশ‌ন এলাকায় সোমবার রাত ৯টার দি‌কে পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের এক‌টি বগির চার‌টি চাকা লাইনচ্যুত হয়। উদ্ধারকারী ট্রেন এসে চাকা অপসারণ করলে রাত আড়াইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তাই শিডিউল বিপর্যয়ে দুর্ভোগের শিকার হয়েছেন কয়েক হাজার যাত্রী।

দুর্ঘটনা কবলিত ট্রেনটির রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ছাড়ার কথা ছিল রাত সাড়ে ১১টায়। পরে সেই ট্রেন কমলাপুরে আসে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে। ১০ ঘণ্টারও বেশি শিডিউল বিপর্যয়ের পর সকাল ১০টার দিকে ট্রেনটি কমলাপুর ছেড়ে যায়।

লাইনচ্যুতির ঘটনায় রেল চলাচল পুনরায় স্বাভাবিক করতে ৫ ঘণ্টা দেরি হওয়ায় সৃষ্টি হয় এই শিডিউল বিপর্যয়। এর ফলে পঞ্চগড় এক্সপ্রেস ছাড়াও শিডউল বিপর্যয়ের কবলে পড়ে আরও বেশ কয়েকটি উত্তরবঙ্গের ট্রেন। যেগুলো সকাল থেকে উত্তরবঙ্গের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও অনেক ট্রেন সময় মতো ঢাকায় পৌঁছাতে পারেনি।

কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড় লক্ষ করা গেছে। অনেকেই সারা রাত স্টেশনে শুয়ে বসে পার করেছেন। রোজার মাস হওয়ায় যাত্রীদের ভোগান্তি আরও বেশি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com