রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
লিভারপুলের গোল উৎসবের ম্যাচে সালাহর ইতিহাস

লিভারপুলের গোল উৎসবের ম্যাচে সালাহর ইতিহাস

স্পোর্টস ডেস্ক-

স্পার্তা প্রাগের মাঠে ৫-১ গোলে জিতেছিল লিভারপুল। ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও বিধ্বংসী ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব। বৃহস্পতিবার ঘরের মাঠে ৬-১ গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে তারা। ১১-২ গোলের অগ্রগামিতায় দলকে কোয়ার্টার ফাইনালে তোলার পথে ইতিহাস গড়েছেন মোহাম্মদ সালাহ।

অ্যানফিল্ডে ১৪ মিনিটের মধ্যে চার গোল করে লিভারপুল। তাদের জবাব দেওয়ার ভাষা জানা ছিল না স্পার্তার।

ডানপ্রান্তে বল কেড়ে নিয়ে দূরের পোস্ট দিয়ে স্পার্তা গোলকিপার পিটার ভিনদাল জেনসেনকে পরাস্ত করেন সালাহ। এটি ছিল চলতি মৌসুমে তার ২০তম গোল। প্রথম লিভারপুল খেলোয়াড় হিসেবে টানা সাত মৌসুমে অন্তত ২০ গোল করলেন তিনি।

এছাড়া আরও তিনটি অ্যাসিস্ট ছিল সালাহর। তাতে করে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় মৌসুমে ২০ গোল ও ১০ অ্যাসিস্টের কৃতী গড়লেন তিনি। একবিংশ শতাব্দিতে তার চেয়ে বেশি মৌসুম এই কীর্তি গড়েছেন কেবল লিওনেল মেসি (১৩), লুইস সুয়ারেজ (৯) ও ক্রিস্টিয়ানো রোনালদার (৯)।

জানুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশনসে মিশরের হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান সালাহ। মাঠে ফিরে প্রাগে প্রথম লেগ ও ম্যানসিটি- দুটো ম্যাচেই বদলি খেলেন তিনি। দ্বিতীয় লেগে খেললেন শুরু থেকে।

আগের লেগে দুই গোল করা ডারউইন নুনেজ ম্যাচের সাত মিনিটে নিচু ফিনিশে গোলমুখ খোলেন। এক মিনিট পর ১৯ বছর বয়সী ববি ক্লার্ককে দিয়ে প্রথম সিনিয়র গোল করান সালাহ। পরে মিশরীয় ফরোয়ার্ড নিজে গোল করেছেন। তারপর কডি গাকপো তার ক্রস থেকে ৪-০ করেন। ডমিনিক সোবোসলাই দ্বিতীয়ার্ধে ৫-১ করেন। গাকপো পান দ্বিতীয় গোল। স্পার্তার হয়ে একমাত্র গোল ভেলিকো বারমানোসেভিচের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com