রবিবার, ১৪ Jun ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩০

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩০

স্টাফ রিপোর্টার-
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে ৩৫ জন দগ্ধ হয়েছেন।

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তেলিরচালা এলাকায় শফিক খানের বাড়িতে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে ৩০ জনকে নেওয়া হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় শফিক খান তার বাসার জন্য একটি গ্যাস সিলিন্ডার আনেন। পরে গ্যাস সিলিন্ডারটি চুলার সঙ্গে লাগানোর সময় গ্যাস বের হতে থাকে। এক পর্যায়ে তিনি সিলিন্ডারটি বাইরে রাস্তায় ফেলে দেন। এসময় সেখানে একটি মাটির চুলার আগুন থেকে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। পরে রাস্তায় থাকা প্রায় ৩০-৩৫ জন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের ঢাকায় পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৩০ জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
অগ্নিদগ্ধদের মধ্যে তাৎক্ষণিকভাবে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন মোহাম্মদ মাইদুল ইসলাম, মোহাম্মদ কুটি, মোহাম্মদ আরিফুল, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ সোলেমান, মোহাম্মদ আকাশ, মোহাম্মদ নূর নবী, মোহাম্মদ নিরব, মোছাম্মৎ শিল্পী, মোহাম্মদ নাঈম মাহবুব মশিউর, মোতালেব।

কালিয়াকৈর মৌচাক ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com