মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

স্টাফ রিপোর্টার-

আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে আজ সোমবার (১১ মার্চ ) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক (জানুয়ারি/২০২৪) অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা প্রদান করা হয়।

ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত এ সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ অংশগ্রহণ করেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (অপারেশনস) মোঃ আনোয়ার হোসেন, ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব কুমার ভদ্র এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত আইজিপি হারানো মোবাইল সেট উদ্ধার অভিযান জোরদার করা এবং মোবাইল সেট ছিনতাই/চুরি প্রতিরোধে টহল বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

তিনি কিশোর অপরাধ দমনের ওপর গুরুত্বারোপ করে বলেন, কোন এলাকায় কিশোর গ্যাং গড়ে উঠার আগেই তা নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সভায় আঞ্চলিক সড়কে সড়ক দুর্ঘটনা রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ, অপমৃত্যু মামলা প্রতিরোধে প্রোঅ্যাকটিভ পুলিশিংয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জানুয়ারি/২০২৪ মাসের সার্বিক অপরাধ পর্যালোচনা, সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা, মামলা তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com