শনিবার, ২০ Jun ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আবারও বাংলাদেশে আশ্রয় নিলেন মিয়ানমারের ২৯ সীমান্তরক্ষী

আবারও বাংলাদেশে আশ্রয় নিলেন মিয়ানমারের ২৯ সীমান্তরক্ষী

স্টাফ রিপোর্টার-

বান্দরবানের নাইক্ষ‌্যংছ‌ড়ির জামছ‌ড়ি সীমান্ত দি‌য়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বি‌জি‌পির ২৯ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। সোমবার (১১মার্চ) দুপুরে বি‌জি‌বির জনসং‌যোগ কর্মকর্তা শ‌রীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর অংথাপায়া ক্যাম্প থেকে ২৯ জন বিজিপির সদস্য বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছেন।

বি‌জি‌বির এক কর্মকর্তা জানান, তা‌দের বর্তমানে নাইক্ষ‌্যংছ‌ড়ির নুরুল আলম কোম্পানির চা বাগানে রাখা হ‌য়ে‌ছে। সেখান থেকে তাদের নিরস্ত্র করে অন্য জায়গায় স্থানান্তরিত করা হবে।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের জেরে এর আগেও দেশটির সীমান্তরক্ষীসহ বিভিন্ন বাহিনীর চার শতাধিক সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। যদিও তাদেরকে উভয়পক্ষের সমঝোতায় ফেরত পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com