মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
র‍্যাব জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে- প্রধানমন্ত্রী

র‍্যাব জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে- প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার-

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে  র‍্যাব। পাশাপাশি জলদস্যু, চরমপন্থীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আত্মসমর্পণের পর তাদের পুনর্বাসনেও র‍্যাবের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে।

বুধবার (৬ মার্চ) র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন’র (র‍্যাব) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে তিনি একথা বলেন।

এসময় কিশোর গ্যাং ও মাদক নিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনার পর থেকে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়েছে। এটি নিয়ে অভিযান চলছে। তবে এ বিষয়ে আরও কঠোর হতে হবে। মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদক সেবনকারীকেই শুধু আইনের আওতায় আনলে চলবে না, কারবারীদেরও ধরতে হবে। দেশের যেসব এলাকা দিয়ে মাদক প্রবেশ করে, সেসব এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। অপরাধীদের শুধু শাস্তি দেয়াই নয় তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনারও কাজ চলছে।

শেখ হাসিনা বলেন, বিরোধীদল দেশে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। গ্রেনেড হামলা, চলন্ত বাসে আগুন, পুলিশকে রাস্তায় পিটিয়ে হত্যা, পুলিশ হাসপাতালে হামলা, ট্রেনে আগুনের মতো ঘটনা তারা ঘটিয়েছে। এসব করে তারা দোষ অন্যের উপর চাপিয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদের শনাক্ত করতে সক্ষম হয়ে

কর্মকর্তাবৃন্দদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন,রমজান মাসে অসাধু ব্যবসায়ীরা সংযমের পরিবর্তে লোভী হয়ে পড়ে। তারা পণ্য মজুদের পাশাপাশি দামও বাড়িয়ে দেয়। এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

নিষেধাজ্ঞা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা মানুষের অধিকার সংরক্ষণে কাজ করে, তাদের ওপর কেন নিষেধাজ্ঞা আসবে। নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করলে অন্য দেশ এসে নিষেধাজ্ঞা দেবে, সেটি গ্রহণযোগ্য হতে পারে না। আমরাও নিষেধাজ্ঞা দিতে পারি। এসময় আইনশৃঙ্খলা বাহিনীকে আত্মবিশ্বাস নিয়ে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমাদের অনেক সমস্যা আছে। এসবের সমাধান নিজেদেরই করতে হবে। বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি হওয়ায় আমদানীকৃত পণ্যের দাম ও পরিবহন খরচ বেড়ে গেছে। তবে আমাদের নিজেদের আত্মনির্ভরশীল হতে হবে। কোনো ফসলী জমি যাতে খালি না রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com