সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনাম :

আবারো চট্টগ্রামে আগুন

সোমবার (৪ মার্চ) বিকাল ৩টা ৫৩ মিনিটে নগরীর কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকার এই কারখানায় আগুন লাগে।
সোমবার (৪ মার্চ) বিকাল ৩টা ৫৩ মিনিটে নগরীর কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকার এই কারখানায় আগুন লাগে।

স্টাফ রিপোর্টার-

চট্টগ্রামের এস আলম  কর্ণফুলীর ইছানগরে একটি সুগারমিলে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট।

সোমবার (৪ মার্চ) বিকাল ৩টা ৫৩ মিনিটে নগরীর কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকার এই কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে বিকাল ৪টা থেকে ফায়ার সার্ভিসের পাঁচ স্টেশনের ১৪ টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এস আলম গ্রুপের একটি চিনির কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে আগ্রাবাদ, লামার বাজার, চন্দনপুরা, কর্ণফুলী ও কালুরঘাট স্টেশনের ১৪  ইউনিট  কাজ করছে।’

এর আগে গত শুক্রবার (১ মার্চ) বেলা ১১টার দিকে বাকলিয়া থানার পাশে এস আলম গ্রুপের নির্মাণাধীন ‘তাজা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ লিমিটেড’ হিমাগারে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ১০ ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com