শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রমজানে নতুন করে কোনো পণ্যের দাম বাড়বে না-বাণিজ্য প্রতিমন্ত্রী

রমজানে নতুন করে কোনো পণ্যের দাম বাড়বে না-বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক-
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল আলম টিটু বলেছেন, রমজানে নতুন করে কোনো পণ্যের দাম বাড়বে না। বাজারে তেলের দাম ১০ টাকা কমেছে, যা আজকালের মধ্যে পাওয়া যাবে। অন্য কোনো পণ্যের সরবরাহে সংকট নেই।

সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে প্রশাকদের অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন উপস্থিত ছিলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, তেলের যে দাম কমানো হয়েছে, সেটি আজকালের মধ্যেই কার্যকর হবে। এরই মধ্যে ফ্যাক্টরি লেভেলে তেলের দাম কমানো হয়েছে কি না, সেটা ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে ভিজিট করেছি। ডিসিদের নির্দেশ দিয়েছি বাড়তি দামে বিক্রি হলে ব্যবস্থা নিতে।

তিনি বলেন, আমরা ডিসিদের বলেছি, উৎপাদন এলাকার পণ্যগুলোর সাপ্লাই চেনে যেন কোনো সমস্যা না হয়। পরিবহন ব্যবস্থা যেন শৃঙ্খলভাবে হয়। এসব বিষয়ে তাদের পরামর্শ দিয়েছে এবং নির্দেশনা দিয়েছে।

আহসানুল ইসলাম টিটু আরও বলেন, রমজানের মধ্যে নতুন করে কোনো পণ্যের দাম বাড়বে না। এরই মধ্যে চালের বাজার কিন্তু নিয়ন্ত্রণে এসেছে, স্থিতিশীল রয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেকটা পণ্যই নিয়ন্ত্রণে আসবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com