মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পুলিশ কর্মকর্তাদের মেধা ও মনন কাজে লাগিয়ে দেশ সেবায় এগিয়ে আসার আহবান জানালেন  প্রধান বিচারপতি

পুলিশ কর্মকর্তাদের মেধা ও মনন কাজে লাগিয়ে দেশ সেবায় এগিয়ে আসার আহবান জানালেন  প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার-

মেধা ও মনন কাজে লাগিয়ে দেশ সেবায় এগিয়ে আসার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

‘স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’ শ্লোগানে ছয় দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৪ এর শেষ দিনের সর্বশেষ অধিবেশনে রবিবার (৩ মার্চ) সন্ধ্যায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এ আহবান জানান।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় আপনারা মৌলিক অধিকারের প্রতি পূর্ণ সম্মান দেখিয়ে দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে যে কোন সংকট মোকাবেলায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, করোনাকালে পুলিশ ঘরে ঘরে খাবার, ওষুধ পৌঁছে দিয়ে সেবার এক উজ্জ্বল নজির সৃষ্টি করেছেন।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম, ইনায়েতুর রহিম, সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, পিবিআইর অতিরিক্ত আইজিপি ও এ অনুষ্ঠান বাস্তবায়ন সংক্রান্ত উপকমিটির সভাপতি বনজ কুমার মজুমদার, পুলিশের সকল অতিরিক্ত আইজিপি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও সকল জেলার পুলিশ সুপার।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে দশটায় রাজারবাগ পুলিশ লাইনস মাঠে দৃষ্টিনন্দন বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ ২০২৪ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন কর্ম অধিবেশনের মধ্য দিয়ে রবিবার রাতে পুলিশ সপ্তাহ ২০২৪ শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com