শনিবার, ২০ Jun ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
২ মার্চ উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা

২ মার্চ উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা

জাতীয় পতাকা উত্তোলন দিবস।
জাতীয় পতাকা উত্তোলন দিবস।

স্টাফ রিপোর্টার-

হাজার বছর ধরে বাঙালির সংগ্রামের চূড়ান্ত বিজয়ের প্রতীক লাল সবুজ পতাকা। পতাকা উত্তোলনের মাধ্যমে নিজের অধিকার আর অস্তিত্বকে বিশ্বের সামনে তুলে ধরে বাঙালি জাতি। স্বাধীনতার ৫৩ বছরে এসে পতাকার মর্যাদা রক্ষায় নতুন জাগরণ প্রয়োজন বলে মনে করেন বিশিষ্টজনরা।

পতাকা. একটি জাতি রাষ্ট্রের মুক্তি ও সার্বভৌমত্বের প্রতীক, স্বাধীনতার সর্বোচ্চ অহংকার। যা অর্জনের জন্য যুগে যুগে শত্রুর তরবারির সামনে মাথা পেতে দিয়েছেন দেশপ্রেমিক অকুতোভয় মানুষ। প্রাণপণে লড়েছেন, করেছেন আত্মদান।

২রা মার্চ ১৯৭১। এই দিনেই তৎকালীন  পূর্ব পাকিস্তানের ভূখণ্ডে উত্তোলন করা হয়, স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা। পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ আর নিপীড়নের বিরুদ্ধে তৎকালীন ডাকসু নেতাদের উদ্যোগে, সাড়া দিয়েছিলেন আমজনতা।

বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র-জনতার উপস্থিতিতে উত্তোলন করা হয় মানচিত্র খচিত লাল সবুজের পতাকা।

পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সেদিন বীজ বোনা হয়েছিল- স্বাধীন বাংলার । অন্যদিকে রচিত হয় উপনিবেশিক পাকিস্তান রাষ্ট্রের আনুষ্ঠানিক মৃত্যুপরোয়ানা। দিনটি তাই বাঙালি জাতির জীবনে ঐতিহাসিক। এ দিন বাঙালি জাতি তার কাঙ্ক্ষিত স্বপ্নের পতাকা উড়তে দেখল, জমিনের ওপরে।

জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন ও সরকারি বিধিমালা অনুসারে জাতীয় পতাকা উত্তোলন সবার নৈতিক দায়িত্ব বলছেন বিশিষ্টজনেরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com