সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
লিভারপুলের রেকর্ড শিরোপা জয়

লিভারপুলের রেকর্ড শিরোপা জয়

স্পোর্টস ডেস্ক-

চেলসি-লিভারপুলের হাইভোল্টেজ ম্যাচে শেষ পর্যন্ত ইয়ুর্গেন ক্লপের শিষ্যদেরই জয় হলো। কারাবাও কাপের ফাইনালে ব্লুজদের ১-০ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা ঘরে তুলল অলরেডরা। ২০২১-২২ মৌসুমে লিভারপুল নবম ট্রফি জিতে রেকর্ড গড়েছিল। এবার নিজেদেরই ছাড়িয়ে গেল। ম্যানচেস্টার সিটি ৮বার জিতে দ্বিতীয়স্থানে রয়েছে।

রবিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের শেষ দিকে ব্যবধান গড়ে দেন ভার্জিল ফন ডাইক।

যদিও এ ম্যাচে লিভারপুলের সেরা স্ট্রাইকার মোহামেদ সালাহ, ফরোয়ার্ড দারউইন নুনেস, অভিজ্ঞ ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, গোলরক্ষক আলিসন সহ আরও অনেক খেলোয়াড় চোট পেয়ে বাইরে। তাদেরকে ছাড়াই আক্রমণাত্মক পারফরম্যান্স উপহার দিল লিভারপুল। জিতে নিল মৌসুমের সম্ভাব্য চার শিরোপার প্রথমটি।

ম্যাচের দীর্ঘ লড়াইয়ের পর যখন টাইব্রেকারে গড়ানোর পথে, ঠিক তখনই দলকে উৎসবের উপলক্ষ এনে দেন ফন ডাইক। কর্নারে উড়ে আসা বল লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন ডাচ ডিফেন্ডার। বাকিটা সময় জাল অক্ষত রেখে উৎসব শুরু করে লিভারপুল।

চলতি মৌসুম শেষে বিদায়ের ঘোষণা আগেই দিয়েছেন ক্লপ। শেষের যাত্রায় আরও একটি ট্রফি জিতলেন এই জার্মান কোচ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com