মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রামচন্দ্রপুর খালের জায়গায় নির্মাণাধীন ১০তলা ভবনসহ গুড়িয়ে দেওয়া হলো ৬টি স্থাপনা

রামচন্দ্রপুর খালের জায়গায় নির্মাণাধীন ১০তলা ভবনসহ গুড়িয়ে দেওয়া হলো ৬টি স্থাপনা

স্টাফ রিপোর্টার-  একটানা তিন ধরে রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকার লাউতলা রামচন্দ্রপুর খালের অবৈধ দখল উচ্ছেদ ও ময়লা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

রবিবার (২৫ফেব্রুয়ারি)  সকাল থেকে শুরু হয়ে এই উচ্ছেদ অভিযান বিকাল পর্যন্ত চলে৷ শুক্রবার থেকে শুরু হওয়া এই অভিযানে একটি নির্মাণাধীন ১০তলা ভবনসহ এ পযর্ন্ত ৬টি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। দুপুরে উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম।

অভিযানের তৃতীয় দিনে খালের সীমানায় নির্মাণাধীন ১০তল ভবন ভাঙার কাজ চলার পাশাপাশি একটি একতলা টিনশেড বাড়ি ও আরও একটি  দোতলা নির্মাণাধীন ভবন গুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়াও ফ্লোটিং স্কেভেটর দিয়ে খালের ময়লা পরিষ্কার করা হচ্ছে। ময়লার স্তুপে পরিণত হওয়া খালে আবার পানির প্রবাহ নিশ্চিত করা হচ্ছে।

পরিদর্শনকালে মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, ‘খাল উদ্ধারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছি। খালের সীমানায় কোন স্থাপনা থাকবে না। খাল দখলমুক্ত করতে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। অবৈধ স্থাপনা সরিয়ে নিতে আমি কাউকে আর বৈধ নোটিশ দিব না। ময়লা ও দখলমুক্ত করে রাজধানীর খালগুলোর আগের রূপে ফেরানো হবে। অভিযান শুরু করেছি। এই অভিযান চলমান থাকবে।’

অভিযানে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসি’র প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম এবং ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, এর আগে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) লাউতলা রামচন্দ্রপুর খালের অবৈধ দখল উচ্ছেদ ও ময়লা পরিষ্কার কার্যক্রম শুরু করে ডিএনসিসি। সারাদিন পরিচ্ছন্নতা অভিযানে ডিএনসিসিকে সহায়তা করেছিল স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের দেড় হাজারের বেশি স্বেচ্ছাসেবী। সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম নিজে সেচ্ছাসেবীদের সঙ্গে পরিষ্কার অভিযানে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com