মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পিলখানা হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার-

পিলখানার হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার অল্প দিনের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানীর সামরিক কবরস্থানে পিলখানার নিহত সেনা কর্মকর্তাদের কবরে পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘পিলখানায় একটি বড় হত্যাকাণ্ড হয়েছিল। বিচারের জন্য এগুলোকে একটা শেফে আনতে হবে। তদন্ত সম্পূর্ণ করা একটা বিরাট কর্মকাণ্ড ছিল। এগুলো শেষ হয়েছে। আপনারা দেখেছেন প্রাথমিক একটা বিচার হয়েছে। চূড়ান্ত বিচার হয়তো অল্প দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এটা সম্পূর্ণ বিচারিক কার্যক্রমের ওপর নির্ভর করছে। আশা করছি শিগগিরই চূড়ান্ত বিচারটাও আমরা দেখবো।’

বনানী সামরিক কবরস্থানে নিহত সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী ছবি: নাসিরুল ইসলাম
বনানী সামরিক কবরস্থানে নিহত সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী ছবি: নাসিরুল ইসলাম

নিহত সেনাসদস্যদের অনেক স্বজন বৃদ্ধ হয়েছেন। তারা আদৌ বিচার দেখে যেতে পারবেন কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমিও সেটি বলি, যা কিছু হোক, যেন দ্রুত বিচার হয়। তবে কবে শেষ হবে, সেটা বিচারকরাই জানেন।’

তিনি বলেন, ‘আদালত যে সিদ্ধান্ত নেবেন, সেটিই চূড়ান্ত। আমাদের আদালত এখন স্বাধীন, সে অনুযায়ী একটি ন্যায্য বিচার হবে, এটাই আমাদের প্রত্যাশা।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে কারও গাফিলতি নেই। আমি আগেই বলেছি, এটা বিরাট হত্যাকাণ্ড ছিল। সবগুলো সঠিকভাবে তদন্ত শেষে বড় ধরনের বিচারকার্য পারিচালিত হয়েছিল। তাই সময় লেগেছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com